বাংলাদেশ থেকে উড়ে এল জালনোট, গ্রেপ্তার এক
- আমাদের মালদা ডিজিট্যাল

- Feb 2
- 1 min read
ফের জালনোট উদ্ধার মালদায়। এবারে ৫ লক্ষ টাকার জালনোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। সোমবার ধৃতকে ১০দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, বাংলাদেশ থেকে কাঁটাতারের ওপর দিয়ে ভারতবর্ষে জালনোট পাচার করা হচ্ছে।
পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, “গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ চরিঅনন্তপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী এক ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জালনোট। ধৃতের নাম মোসারফ হোসেন (২২)। বাড়ি বৈষ্ণবনগর থানার পারবৈদ্যনাথপুর এলাকায়। ধৃতকে আমরা ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করেছি।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। উদ্ধার হওয়া জালনোটগুলি ৯আরকে (9RK) সিরিজের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত তরুণ উদ্ধার হওয়া জালনোট বৈষ্ণবনগর থেকে মহদিপুরে নিয়ে যাচ্ছিল। এর আগেও এই সিরিজের জালনোট উদ্ধার করেছিল মালদা জেলা পুলিশ। সেই সমস্ত ঘটনার তদন্তে উঠে আসে, বাংলাদেশ থেকে কাঁটাতারের ওপর দিয়ে জালনোটের বান্ডিল ভারতবর্ষে ছুঁড়ে ফেলা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments