তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে অবরোধ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 3 minutes ago
- 1 min read
ভোটার তালিকা নিবিড় সংশোধনের সাপ্লিমেন্টরি লিট প্রকাশের পর নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদা জেলা জুড়ে চলছে বিক্ষোভ। সকাল আটটা থেকে সুজাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সাফ দাবি, ভোটার তালিকায় নাম না ওঠা পর্যন্ত কিংবা নাম ওঠার লিখিত আশ্বাসের পরই অবরোধ তুলবেন বিক্ষোভকারীরা। এদিকে, স্থানীয় বাসিন্দাদের জন্য জাতীয় সড়কের ওপরেই দফায় দফায় রান্না করা হচ্ছে। রাস্তার ওপরেই পাতা পেতে খাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ইংরেজবাজারের অমৃতিতেও সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে সেখানেও চলতে থাকে বিক্ষোভ। অন্যদিকে, কালিয়াচক ১ ব্লকের সামনে অবস্থান বিক্ষোভে বসেন স্থানীয় তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য তৃণমূলকর্মীরা।

খবর লেখা পর্যন্ত সুজাপুর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ চলছে। অবরোধের জেরে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। খবর লেখা পর্যন্ত প্রশাসনিক কর্তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments