হরিশ্চন্দ্রপুর, বৈষ্ণবনগরে প্রার্থী ঘোষণা বিজেপির, ইংরেজবাজারে এখনও জল্পনা
- আমাদের মালদা ডিজিট্যাল

- Mar 19
- 1 min read
মালদার দুটি বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে গেরুয়া শিবিরের প্রার্থী হলেন রতন দাস। অন্যদিকে, বৈষ্ণবনগরের প্রার্থী হয়েছেন রাজু কর্মকার। তবে বিজেপির তরফে জেলার সবচেয়ে চর্চিত আসন ইংরেজবাজারের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।
এদিকে, মালদা শহর জুড়ে ইংরেজবাজারের বিজেপি প্রার্থীকে ঘিরে চর্চা শুরু হয়েছে। কেউ বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, কেউ ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি, আবার কেউ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলির প্রার্থী হওয়ার কথা বলছেন। প্রার্থী হওয়ার দৌড়ে কে এগিয়ে রয়েছেন তা নিয়ে জল্পনা চলছেই।

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশে মালদার জেলাশাসকের দায়িত্ব নিলেন রাজনবীর সিং কাপুর। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে নতুন জেলা শাসককে দায়িত্ব ভার তুলে দেন বিদায়ী জেলা শাসক প্রীতি গোয়েল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments