top of page

লরিতে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, গ্রেপ্তার বাংলাদেশি

পণ্যবাহী লরিতে লুকিয়ে ভারতবর্ষে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বিএসএফের হাতে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় এক লরি চালককেও। ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।


ধৃত বাংলাদেশি তরুণের নাম মহম্মদ আলমগীর কবির (২৬)। বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চন্দ্রিমা থানার অন্তর্গত ছোট বনগ্রাম এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় লরির চালক সাজু ঘোষকেও (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মহদীপুর এলাকায় একটি লরিতে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালায় ওই বাংলাদেশি। তল্লাশি অভিযানে ওই বাংলাদেশি সহ ভারতীয় লরি চালককে গ্রেপ্তার করে বিএসএফ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page