top of page

একের পর এক মহিলাকে মাথায় আঘাত, সিরিয়াল কিলিংয়ের অভিযোগ

একের পর এক মহিলার মৃত্যুতে উঠে আসছে সিরিয়াল কিলিংয়ের তত্ত্ব। গত ১৫ দিনের মধ্যে তিন মহিলাকে একই কায়দায় খুনের চেষ্টা করা হয়েছে। মৃত্যু হয়েছে দুই মহিলার। ঘটনাকে কেন্দ্র করে ইংরেজবাজারের মিলকি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সিরিয়াল কিলিংয়ের এই পর্যায় রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে মালদা জেলা পুলিশ।


উল্লেখ্য, গত ৪ মার্চ ইংরেজবাজারের গোসাইপুর এলাকায় অনিতা সরকার (৫১) নামে এক মহিলার ওপর হামলা চালানো হয়। ভারী বস্তু দিয়ে মাথায় গুরুতর আঘাত করে তাঁর কানের দুল ছিঁড়ে নেওয়া হয়। একই ঘটনা ঘটেছে মিলকি ফাঁড়ির অন্তর্গত আরও দুটি গ্রামে।


ছবি - এআই।
ছবি - এআই।

অনিতার ছেলে গৌতম সরকার জানান, ৪ মার্চ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। রাত এগারোটা নাগাদ বাবা, মাকে বাড়িতে রেখে ফের বিয়ে বাড়ি ফিরে যান। মা নিজের ঘরে একাই ঘুমোচ্ছিলেন। রাত দেড়টা নাগাদ বাবা বাড়ি ফিরে দেখেন শোওয়ার ঘরে মায়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। কেউ বা কারা মায়ের মাথায় পাথর জাতীয় কিছু দিয়ে মেরে জখম করেছে। মায়ের কান থেকে দুলও ছিঁড়ে নিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য মাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কলকাতায় চিকিৎসার পর ১১ তারিখ মাকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথেই ফের মায়ের শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই মায়ের মৃত্যু হয়।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page