ভোট গণনার আগে সর্বদলীয় বৈঠকে প্রশাসনিক কর্তারা
- আমাদের মালদা ডিজিট্যাল

- 22 minutes ago
- 1 min read
আগামী ৪ মে ভোট গণনা। মালদা জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য দুটি গণনাকেন্দ্র করা হয়েছে। গণনাকেন্দ্রে নানা নিয়মাবলী নিয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসনিকভবনে সর্বদলীয় বৈঠক করলেন জেলা প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।
উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। বৈঠকে মালদার দুটি গণনাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলি জানানো হয়। এই বৈঠকের মধ্যেই জায়েন্ট স্ক্রিনের ড্রোনের ছবি দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ ও বাহিরের পথ, পার্কিংস্থান, রাজনৈতিক দলের ক্যাম্পের স্থান সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

মালদার জেলাশাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন, ভোট গণনার ফলাফল যাই হোক, সমস্ত রাজনৈতিক দলকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। দুই গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকছে। দুই গণনাকেন্দ্র সংলগ্ন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যানবাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞা আনা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments