ফুলহর নদীতে তলিয়ে গেল নতুন বউ
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jul 29, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
বিয়ের পরের দিনই নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন নববধূ ও তাঁর দিদি। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানা কলার শিবপুর ঘাটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
নববধূর নাম রুপা মণ্ডল (১৮) এবং তাঁর দিদির নাম সোনামণি রায় (২৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল মানিকচক থানার নুরপুর এলাকার রুপা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় শরৎ মণ্ডলের। সোমবার সকালেই তারা ফিরে আসে রতুয়ার হরিপুরে। আজ সকালে ফুলহর নদীতে (#FulaharRiver) নব দম্পতি ও তার দিদি সোনা মণ্ডল স্নান করতে যায়। সেই সময় হঠাৎই দিদি সোনা মণ্ডল ফুলহর নদীতে তলিয়ে যায়। ঘটনা দেখতে পেয়ে রুপা তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। শরৎ মণ্ডল স্ত্রী ও দিদিকে বাঁচানোর চেষ্টা করলেও তাঁদের বাঁচাতে পারেননি। তিন ঘণ্টা পর দুই বোনের মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসী। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন










Comments