তালিকা থেকে বিচারাধীন ২ লক্ষ ৩৯ হাজার নাম বাদ মালদায়
- আমাদের মালদা ডিজিট্যাল

- Apr 7
- 1 min read
ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি। ব্লক অফিসে এসআইআরের কাজে কর্মরত সাতজন বিচারককে হেনস্তার অভিযোগ উঠেছিল। ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে। এরই মধ্যে সমস্ত বিচারাধীন ভোটারদের নিস্পত্তির কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সর্বাধিক নাম বাদ যাওয়ার তালিকায় তিন নম্বরে নাম রয়েছে মালদা জেলার।
কমিশনের সূত্র অনুযায়ী, মালদা জেলায় বিচারাধীন ছিলেন ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জন ভোটার। তার মধ্যে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাতিল হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জনের নাম। এসআইআর প্রক্রিয়ার আগে মালদা জেলায় মোট ভোটার ছিলেন ৩১ লক্ষ ৯৯ হাজার ৫৩৩ জন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের। অর্থাৎ বর্তমানে মালদা জেলায় মোট ভোটার রয়েছে ২৭ লক্ষ ৪৬ হাজার ৭৩৩ জনের।

এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া ভোটারদের ট্রাইবুনালে আবেদন করতে একটি বডি তৈরি করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বহু ভোটার ট্রাইবুনালে আবেদনও করেছেন। তবে তাঁদের মনে প্রশ্ন, আদৌ কি আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের ভোটারাধিকার প্রয়োগ করতে পারবেন?
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments