top of page
মানিকচক
শাসকদলের জনপ্রতিনিধি এলাকার বিএলও, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিডিওকে অভিযোগ
শাসকদলের বর্তমান জনপ্রতিনিধি আবার এলাকার বিএলও। এমনই অভিযোগে ওই বিএলও-কে অপসারণের দাবিতে স্থানীয় বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে সিপিআইএম। ঘটনাটি মানিকচক বিধানসভা কেন্দ্রের ১৫৬ নম্বর বুথের। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা রয়েছে কোনও জনপ্রতিনিধিকে বিএলও হিসেবে নিয়োগ করা যাবে না, সেখানে এই ঘটনার ঘটনার অভিযোগ তুল ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবিরগুলি।
30 Oct 2025
12
ভাঙন রোধের দাবিতে আন্দোলনে ছাত্র সমাজ
প্রতি বছর বর্ষার মরশুমে সমস্যায় পড়েন ভূতনি চরের বাসিন্দারা। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও প্রশাসন কখনই শুখা মরশুমে বাঁধের কাজ করে না। বর্ষার সময় বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তখনই বাঁধ ম েরামতের নামে কোটি কোটি টাকা নদীতে ফেলে দেওয়া হয়। গঙ্গা ফুলহরে ভাঙন রোধের স্থায়ী কাজের জন্য বারবার সরব হওয়ার পরও প্রশাসনের কোনও হেলদোল নেই। অবশেষে এনিয়ে আন্দোলনের পথে হাঁটতে চলেছে স্থানীয় ছাত্র সমাজ। ইতিমধ্যে চরের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৈঠক করে নিজেদের আন্দোলনের কথা মানুষের সামনে তুলে ধরেছেন ছাত্ররা৷ ছাত্রদের...
6 Oct 2025
7
বন্যাপ্রাণী হত্যার অভিযোগে ফিরিয়ে দেওয়া হল ঝাড়খণ্ডি শিকারীদের
প্রতি বছর পুজোর মরশুমে ফাঁদ পেতে নীলকণ্ঠ পাখি ধরে শিকারীরা। এবছরও ঝাড়খণ্ড থেকে শিকারীদের দল মালদা জে লায় এসেছে। তবে পাখি ধরার আছিলায় দেদারে বন্যপ্রাণ হত্যা করছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ পেয়েই ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় দেড়শো ঝাড়খণ্ডি শিকারীকে।
23 Sept 2025
18
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শ্যালিকার হাতে খুন জামাই
বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি হননি। তার জেরেই শ্যালিকার হাতে খুন হতে হয়েছে জামাইকে। এই ঘটনায় সামনে এসেছে অভিযুক্ত শ্যালিকার আরও এক প্রেমিকের কাহিনী। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও দুই পাণ্ডার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
11 Sept 2025
14
ছাব্বিশের লক্ষ্য নিয়ে মালদায় মীনাক্ষী
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রূপরেখা তৈরি করে ময়দানে নেমে পড়েছে সিপিআইএম। সেই নীল নকশা মোতাবেক বৃহস্পতিবার মালদা জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নির্বাচনি কৌশল নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছেন। তবে এনিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
5 Sept 2025
25
জলস্তর কমছে, ফের ভাঙনে আতঙ্ক, পাশে থাকার বার্তা জেলাশাসকের
গঙ্গার জলস্তর কমতে থাকার সঙ্গে ফের শুরু হয়েছে ভাঙন। ভাঙনে ভূতনিতে সদ্য নির্মিত রিং বাঁধের বেশ কিছু অংশ ন দীগর্ভে চলে গিয়েছে। আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বাঁধ সংলগ্ন এলাকার মানুষজন। যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁধ মেরামতির কাজ করছে সেচ দপ্তর। দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন জেলাশাসক।
22 Aug 2025
8
বিপদসীমা পেরল গঙ্গা, আতঙ্কে ভূতনিবাসী
গত কয়েকদিনে খানিকটা জলস্তর কমেছিল। সোমবার সকাল হতেই ফের বিপদসীমা অতিক্রান্ত করল গঙ্গা। সোমবার সকালে মানিকচক ঘাটে গঙ্গার জলস্তর ছিল ২৪.৭০ মিটার। দুপুর হতে হতে আরও ০.০৪ মিটার জলস্তর বেড়েছে গঙ্গার। জলস্তর বাড়ছে ফুলহর এবং মহানন্দারও। এরই মধ্যে ভূতনি চরের গঙ্গার বাঁধে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফে ফাটল মেরামতির কাজ শুরু করা হয়েছে। আগামী কয়েকদিন জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সেচ দপ্তর।
4 Aug 2025
24
বিজ্ঞাপন
পপুলার
বিজ্ঞাপন
Viral
Popular
bottom of page




















