প্রার্থী ঘোষণা শাসকদলের, পুলিশ সুপারকে সরাল কমিশন
- আমাদের মালদা ডিজিট্যাল

- Mar 17
- 1 min read
বামফ্রন্ট, বিজেপির পর এবার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। প্রার্থী তালিকায় নাম নেই চার বিধায়কের।
হবিবপুর বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অমল কিস্কু, গাজোলে প্রসেনজিৎ দাস, চাঁচলে প্রসূন বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্রপুরে মতিবুর রহমান, মালতিপুরে আবদুর রহিম বক্সি, রতুয়ায় সমর মুখার্জি, মানিকচকে কবিতা মণ্ডল, মালদা বিধানসভা কেন্দ্রে লিপিকা বর্মণ ঘোষ, ইংরেজবাজারে আশিষ কুণ্ডু, মোথাবাড়িতে মহম্মদ নজরুল ইসলাম, সুজাপুরে সাবিনা ইয়াসমিন ও বৈষ্ণবনগরে চন্দনা সরকার।

অন্যদিকে, নির্বাচন ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই মালদার পুলিশ সুপারকে সরাল জাতীয় নির্বাচন কমিশন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মালদার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে অনুপম সিংকে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে মালদা জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments